গ্রামীণফোন গ্রাহকদের জন্য আইফোন ৬
গ্রামীণফোনের গ্রাহকেরা অ্যাপলের আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস এখন দেশেই কিনতে পারবেন। আজ শুক্রবার থেকে গ্রাহকেরা ফোন কেনার জন্য অগ্রিম আবেদন করতে পারবেন। ২০ নভেম্বর থেকে গ্রাহকেরা আবেদন করা ফোন কিনতে পারবেন। গতকাল বৃহস্পতিবার গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই সুযোগের আওতায় আইফোন ৬-১৬ গিগাবাইট (জিবি) ধারণক্ষমতার ফোনটির দাম পড়বে ৭৩ হাজার ৮২৫ টাকা। আইফোন ৬-৬৪ গিগাবাইট এবং আইফোন ৬ প্লাস-১৬ গিগাবাইটের ফোনটির দাম ৮৫ হাজার ২০০ টাকা। এ ছাড়া গ্রাহকেরা ইন্টারনেট ব্যবহারে ৫০ শতাংশ ছাড়ের পাশাপাশি তিন গিগাবাইট ডেটা বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাবেন।
কিস্তিতেও আইফোন কেনার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। এ জন্য একজন গ্রাহককে নগদ অর্থ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা জমা দিতে হবে। আগেই আবেদন করা গ্রাহকেরা বাকি অর্থ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে নয় থেকে ১২ মাসের সমান কিস্তিতে পরিশোধ করতে পারবেন। পরবর্তী ক্রেতাদের জন্য নয় মাসের কিস্তি প্রযোজ্য হবে।