গ্রামীণফোনের নতুন সিইও রাজীব শেঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিচ্ছেন রাজীব শেঠি। আগামী ১ ডিসেম্বর থেকে তিনি বর্তমান সিইও বিবেক সুদের স্থলাভিষিক্ত হবেন। রাজীব শেঠি এর আগে গ্রামীণফোনের মূল মালিকানা প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের ভারতীয় মোবাইল অপারেটর ইউনিনরের প্রধান মার্কেটিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ নতুন সিইও হিসেবে তাঁকে নিয়োগের অনুমোদন দিয়েছে। আর গত বছরের জানুয়ারি থেকে গ্রামীণফোনের সিইও হিসেবে কর্মরত থাকা বিবেক সুদ ইউনিনরের সিইও পদে যোগ দেবেন। রাজীব ইউনিনরের সিএমও দায়িত্ব পালনের আগে একই প্রতিষ্ঠানের উত্তর প্রদেশ পূর্ব অঞ্চলের প্রধান হিসেবে কাজ করেছেন।
বিজ্ঞপ্তি