প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত কিছু স্থানে বিনা মূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা দেবে গ্রামীণফোন। প্রাথমিকভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয় পাঁচটি হলো ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুধু গ্রামীণফোন সংযোগ ব্যবহারকারীরাই এ সুবিধা পাবেন। প্রাথমিকভাবে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাবেন।