গ্রামীণফোনের সঙ্গে চট্টগ্রামের ১১ প্রতিষ্ঠান চুক্তি করল
দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন চট্টগ্রামের ১১টি প্রতিষ্ঠানের সঙ্গে গতকাল রোববার একটি চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী এসব ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য ক্রয় বা সেবা নেওয়ার ক্ষেত্রে গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে ওয়েল পার্ক রেসিডেন্স, বুটিক হোটেল অ্যান্ড স্যুটস, পেনিনসুলা হোটেল, অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুটস, পিটস টপ রেস্টুরেন্ট, দ্য গ্রোসার, মেট্রো ডায়াগনস্টিক সেন্টার, ক্যাফে ৮৮, সিলভার স্পুন রেস্টুরেন্ট, আমব্রোসিয়া ও আভালন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের হাই ভ্যালু সেগমেন্টের প্রধান রেজওয়ান মোহাম্মদ চৌধুরী, চট্টগ্রামের আঞ্চলিক বিক্রয় প্রধান মো. সিরাজ উদ্দীন লস্কর, সার্কেল এন্টারপ্রাইজের প্রধান মুহাম্মদ আরিফুর রহমান ও সার্কেল রিটেইলের প্রধান মুক্তাদিরুর রহমান বক্তব্য দেন। এতে চুক্তি স্বাক্ষরকারী ১১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মো. সিরাজ উদ্দীন লস্কর বলেন, গ্রামীণফোন সব সময়ই গ্রাহকদের নতুন ও সর্বোচ্চ সেবা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।