গ্রামীণফোনের সঙ্গে চালডালের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও অনলাইনে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান চালডাল ডট কম-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা এখন থেকে চালডাল ডট কম থেকে কেনাকাটা করলে সব ধরনের পণ্যে ৪ শতাংশ ছাড় পাবেন। গ্রামীণফোনের উপমহাব্যবস্থাপক রেজওয়ান মো. চৌধুরী ও চালডাল ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিম আলীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে রেজওয়ান মো. চৌধুরী বলেন, ই-কমার্স আধুনিক নগরজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। সে জন্য সমসাময়িক বাস্তবতার কথা বিবেচনায় নিয়ে চালডাল ডট কমের সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন। এর ফলে গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা ই-কমার্সের সুফল ভোগ করবেন। ওয়াসিম আলীম বলেন, ‘গ্রামীণফোন দেশের শীর্ষ টেলিকম কোম্পানি। তাদের স্টার গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে এই চুক্তি সই করা হয়েছে।’
বিজ্ঞপ্তি