গ্রামীণফোন আনবে আইফোন ৬ এস প্লাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের গ্রাহকদের জন্য আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। আগামী ৫ নভেম্বর থেকে গ্রাহকদের এই ফোন দেওয়া শুরু করবে অপারেটরটি।
গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফোনটি কিনতে আগ্রহীদের অগ্রিম ক্রয়াদেশের জন্য নিবন্ধন করতে হবে। আগামী শুক্রবার অর্থাৎ ২৩ অক্টোবর থেকে এ নিবন্ধন শুরু হবে। ফোনটির দাম ও কেনার অন্যান্য শর্ত সম্পর্কে পরে গ্রাহকদের জানানো হবে।
গ্রামীণফোনের ওয়েবসাইট http://www.grameenphone.com/personal/iphone-6s থেকে আগ্রহীদের অগ্রিম নিবন্ধন করতে হবে।
বিজ্ঞপ্তি