গ্রামীণফোন ও এমটিবির মধ্যে দুটি চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও গ্রামীণফোনের (জিপি) মধ্যে সম্প্রতি ট্রেজারি সিকিউরিটিজ ট্রেডিং ও বিল কালেকশন সার্ভিস বিষয়ে দুটি চুক্তি হয়েছে। একটি চুক্তির আওতায় এমটিবির মাধ্যমে জিপি সরকারের ট্রেজারি বিল/বন্ডে বিনিয়োগে অংশ নেবে। অপর চুক্তির মাধ্যমে এমটিবি দেশজুড়ে বিস্তৃত এর ৬৭টি শাখাসহ এটিএম, অনলাইন ব্যাংকিং, এসএমই ব্যাংকিংসুবিধার মাধ্যমে গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর বা পরিবেশক ও পোস্টপেইড গ্রাহকদের বিল সংগ্রহ করবে।জিপির উপপ্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসিং; পরিচালক ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টির সদস্য তৌহিদ আব্দাল্লাহ এবং এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, উপব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী ও জিপির করপোরেট ফাইন্যান্স ও ট্রেজারির উপপরিচালক মোহাম্মদ মইনুর রহমান ভূঁইয়া, করপোরেট ফাইন্যান্সের মহাব্যবস্থাপক নাভেদ ওয়াহেদ আসিফ পেরোল ও পেনশনের ব্যবস্থাপক রুহুল কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।