গ্রামীণফোন ও ব্র্যান্ড ফোরামের উদ্যোগে সেমিনার কাল
গ্রামীণফোন ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ইন সার্চ অব গ্রোথ বা ‘সমৃদ্ধির সন্ধানে’ শীর্ষক এক সেমিনার আয়োজনের উদ্যোগ নিয়েছে। রাজধানীর র্যাডিসন হোটেলে আগামীকাল শনিবার এ সেমিনার অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সেমিনারটিতে লন্ডন বিজনেস স্কুলের অধ্যাপক নির্মলয়া কুমার, যুক্তরাজ্যের ইন্টারব্র্যান্ডের ব্র্যান্ড উপদেষ্টা টম ব্ল্যাকেট, কানেকশনস গ্রুপের প্রেসিডেন্ট ক্যাথি অ্যালেন এবং ট্রেন্ড ওয়াচিংয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিইও টারা হিবরেট যোগ দেবেন।বিবিএফের ঢাকার গুলশানের কার্যালয়ে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা সৈয়দ তাহমিদ আজিজুল হক, আনোয়ার গ্রুপের পরিচালক খালেদ হোসেইন, গ্লোব্যাটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুবির কুমার চৌধুরী ও বিবিএফের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।