গ্রামীণফোন ও সিটিব্যাংক এনএর মধ্যে অর্থ স্থানান্তর চুক্তি
সিটিব্যাংক এনএর ইলেকট্রনিক ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘সিটিডিরেক্ট’ ব্যবহার করে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে অর্থ স্থানান্তরের প্রক্রিয়া শুরু করবে গ্রামীণফোন।এ লক্ষ্যে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও সিটিব্যাংক এনএর মধ্যে সম্প্রতি ঢাকায় একটি চুক্তি হয়েছে। সিটিব্যাংক এনএ, বাংলাদেশের পরিচালক ও গ্লোবাল ট্রান্সজেকশন সার্ভিসেসের প্রধান পারভেজ মুর্শেদ এবং গ্রামীণফোনের উপপরিচালক, করপোরেট ফাইন্যান্স ও ট্রেজারির প্রধান মঈনুর রহমান ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ প্রসঙ্গে পারভেজ মুর্শেদ বলেন, ‘সিটিব্যাংক এনএ বাংলাদেশে বিইএফটিএনের ব্যবহারকে উৎসাহিত করতে বদ্ধপরিকর। সিটিডিরেক্ট ব্যবহার করে আমরা বিইএফটিএনের মাধ্যমে আমাদের গ্রাহকদের আরও নিরাপদ ও দ্রুততর সময়ে আন্তব্যাংক অর্থ স্থানান্তর সেবা দিতে পারব।’মঈনুর রহমান ভূঁইয়া বলেন, ‘একটি অত্যাধুনিক পেমেন্ট প্রসেসিং ব্যবস্থা ব্যবহার করে সিটিব্যাংক এনএর মাধ্যমে অর্থ স্থানান্তর প্রক্রিয়ার অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের উদ্দেশ্য হচ্ছে, পেপার বেইজড প্রসেসিং কমিয়ে আনা। আমরা বিশ্বাস করি, এ চুক্তির ফলে আমাদের ব্যবসায় সহযোগীদের আরও দ্রুত সেবা দিতে পারব।’ বিজ্ঞপ্তি।