গ্রামীণফোন ও স্যামসাং গ্যালাক্সি এস৬ বাজারে আনছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস৬। মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের মাধ্যমে বহু প্রতীক্ষিত এ স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ বাজারে আনার ঘোষণা দেয় স্যামসাং। দেশের বাজারে গ্যালাক্সি এস৬-এর দাম পড়বে ৬৯ হাজার ৯০০ টাকা ও এস৬ এজ-এর দাম পড়বে ৭৯ হাজার ৯০০ টাকা। গ্রাহকেরা ২৩ মার্চ থেকে গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে ৯ হাজার ৯০০ টাকায় ফোন দুটির অগ্রিম ক্রয়াদেশ দিতে পারবেন। পরবর্তী সময়ে মাসিক ২ হাজার ৫০০ টাকার ২৪টি কিস্তিতে বাকি অর্থ পরিশোধ করা যাবে। অগ্রিম ক্রয়াদেশের দেওয়া গ্রাহকেরা ফোনটির সঙ্গে বিনা মূল্যে কিছু পণ্য ও ইন্টারনেট ডেটা পাবেন।
রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে এ জন্য গত বুধবার প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। গ্রামীণফোনের হেড অব প্রোডাক্ট হাসিবুল হক ও স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন চুক্তিতে সই করেন।
খুব তাড়াতাড়ি ফোনটি চার্জ করার সুবিধা পাবেন গ্রাহক। মাত্র ১০ মিনিট চার্জ দিলেই ফোনটি প্রায় চার ঘণ্টা ব্যবহার করতে পারবেন গ্রাহক। ফোনটির ক্যামেরার মানও অনেক বেশি বাড়ানো হয়েছে। ফোনটির সামনের ক্যামেরার ক্ষমতা ৫ মেগা পিক্সেল ও পেছনের ক্যামেরার ক্ষমতা ১৬ মেগা পিক্সেল। ফোনটি দিয়ে অন্ধকারেও উন্নতমানের ছবি তোলা যাবে।