গ্রামীণফোন নম্বর সংরক্ষণের সুবিধা নিয়ে এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাই কন্ট্যাক্টস’ শীর্ষক সেবা চালু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের কর্মকর্তারা l গ্রামীণফোনের সৌজন্যে
‘মাই কন্ট্যাক্টস’ শীর্ষক সেবা চালু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের কর্মকর্তারা l গ্রামীণফোনের সৌজন্যে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সব মোবাইল নম্বরের ব্যাকআপ রাখা বা সংরক্ষণের সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন।
এ সেবা দিতে গ্রামীণফোন ‘মাই কন্টাক্টস’ শীর্ষক সেবা চালু করেছে। এটি একটি ক্লাউড স্টোরেজ সেবা, যেটির মাধ্যমে সহজেই স্মার্টফোনে কন্টাক্ট ব্যাকআপ রাখা বা সংরক্ষণ এবং নতুন ফোনেও তা শেয়ার করা যাবে।
ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়, গ্রাহক মুঠোফোন পরিবর্তন করলে অথবা চুরি হলে বা হারিয়ে ফেললে কিংবা তা নষ্ট হয়ে গেলে মাই কন্টাক্টসের মাধ্যমে ব্যাকআপ করা নম্বরগুলো সহজেই নতুন ফোনে নিয়ে নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের মহাব্যবস্থাপক মোহাম্মদ মুনতাসির বলেন, সুরক্ষিতভাবে প্রয়োজনীয় নম্বরের ব্যাকআপ রাখা এবং দরকারের সময় তা আবার পুনরুদ্ধার করার জন্য মাই কন্টাক্টস সেবাটি গ্রাহকদের জন্য খুবই সহায়ক হবে। বিজ্ঞপ্তি।