প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকর্ষণীয় অফারে স্মার্টফোন, পরিধানযোগ্য গ্যাজেট এবং মডেম কেনার অনলাইন ই-কমার্স শপ ‘জিপি শপ’ নিয়ে এল গ্রামীণফোন। ২৩ আগস্ট রাজধানীর একটি হোটেলে জিপি শপের উদ্বোধন করা হয়। জিপি শপ থেকে ক্রেতারা সহজেই মূল নির্মাতা প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়ারেন্টিসহ নতুন মডেলের স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট কিনতে পারবেন। এ ছাড়া কিস্তিতে টাকা পরিশোধ করার ফ্লেক্সি পেমেন্ট অপশন ‘ইএমআই’ সুবিধাসহ সারা দেশে হোম ডেলিভারির সুবিধা পাওয়া যাবে জিপি শপে। বিজ্ঞপ্তি।