গ্রামীণফোনের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরে শেয়ারধারীদের জন্য অন্তর্বর্তীকালীন ৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছরের রিটেইন আরনিং বা রেখে দেওয়া মুনাফা এবং এই বছরের প্রথম ছয় মাসের প্রভিশনাল নিট মুনাফা থেকে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। অন্তর্বর্তীকালীন লভ্যাংশের রেকর্ড ডেট ৩১ জুলাই নির্ধারণ করা হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে আজ রোববার এ তথ্য প্রকাশ করা হয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে আরও জানা যায়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন অনুযায়ী গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৬৬ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭.১৬ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ২৯.৪৬ টাকা।গত বছরের একই সময়ে গ্রামীণফোনের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৬৭৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা এবং ইপিএস ছিল ৫.০১ টাকা।