গ্রামীণফোনের কমিউনিটি ইনফরমেশন সেন্টারে বাংলায় চাকরির খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কমিউনিটি ইনফরমেশন সেন্টারগুলোতে (সিআইসি) বাংলা ভাষায় চাকরির খবর জানা যাবে।এ লক্ষ্যে গ্রামীণফোন এবং গণনেট অনলাইন সলিউশনস লিমিটেড সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী গ্রামীণফোনের পাঁচ শতাধিক সিআইসিতে অনলাইন চাকরির তথ্য প্রদান করা হবে। এই চুক্তির আওতায় গণনেট শহরতলি ও গ্রামীণ জনগণকে বাংলা ভাষার জব পোর্টাল www.gonojobs.com সম্পর্কে জানাতে সিআইসিগুলোর আশপাশের এলাকায় প্রচারণাও চালাবে। এই পোর্টালে প্রচলিত চাকরির পাশাপাশি গ্রামীণ এবং এলাকাভিত্তিক চাকরির খবরও থাকবে।গ্রামীণফোনের ফিক্সড ব্রডব্যান্ড বিভাগের প্রধান এ এইচ এম সুলতানুর রেজা এবং গণনেট অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক শওকাতুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোণের ইন্টারনেট অ্যান্ড ব্রডব্যান্ড পরিচালক ওড এগিল আসেন ও নিউ চ্যানেল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টের প্রধান আউলাদ হোসেন ও গণনেটের সালমা ইসলাম উপস্থিত ছিলেন।