গ্রামীণফোনের চেয়ারম্যান ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন লিমিটেডের চেয়ারম্যান ও এশিয়ায় টেলিনর গ্রুপের আঞ্চলিক প্রধান সিগিভ ব্রেকে তিন দিনের এক আনুষ্ঠানিক সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন।সফরকালে সিগিভ ব্রেকে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডার গ্রামীণ টেলিকমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি সরকারি-বেসরকারি খাত ও গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাত্ করবেন।সিগিভ ব্রেকে ১৯৯৯ সালে প্রথমে ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক ও পরবর্তী সময়ে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে টেলিনর সিঙ্গাপুরে যোগ দেন। ২০০২ থেকে ২০০৫ সালে তিনি ডিট্যাকের কো-চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ২০০৫-২০০৮ সালে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।টেলিনরে যোগ দেওয়ার আগে সিগিভ ব্রেকে ১৯৯৩ সালে নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার (স্টেট সেক্রেটারি) হিসেবে কর্তব্যরত ছিলেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্টে সহযোগী রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের সেপ্টেম্বরে তিনি গ্রামীণফোনের চেয়ারম্যান মনোনীত হন। বিজ্ঞপ্তি।