গ্রামীণফোনের ডিজিটাল ভিডিও তথ্যভান্ডার 'একাত্তরের কথা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুক্তিযুদ্ধের কাহিনি ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘একাত্তরের কথা’ নামে ডিজিটাল ভিডিও সংগ্রহশালা তৈরির উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন লিমিটেড। সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ডিজিটাল ভিডিও সংগ্রহশালা তৈরির জন্য দেশের ৬৪টি জেলায় ২০টি দল কাজ করবে। এ ছাড়া যে কেউ নিজেদের পরিচিত মুক্তিযোদ্ধাদের তথ্য www. ekattorerkotha. com এই ওয়েবসাইটে পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তি