গ্রামীণফোনের ফেসবুক ফ্যান ১ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন লিমিটেডের ফেসবুকে পেজে অনুসারীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফেসবুকে মতামত দিয়ে গ্রামীণফোনকে আরও সমৃদ্ধ করার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের প্রধান বিপনন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘সামাজিক মাধ্যম ফেসবুকে এক কোটি মানুষের ভালোবাসা পাওয়া এটিই প্রমাণ করে যে দেশব্যাপী সবার হাতে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার পথে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে গ্রামীণফোন।’ উল্লেখ্য, ফেসবুক ফ্যান পেজে বিভিন্ন ধরনের মেসেজ, ঘোষণা ও হালনাগাদ তথ্য প্রদানের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকে গ্রামীণফোন। বিজ্ঞপ্তি