
টেলিনর গ্রুপ যেসব দেশে ব্যবসা করে সেখানকার সব মানুষ ও প্রতিষ্ঠানে ডিজিটাইজেশনের ইতিবাচক প্রভাব ছড়িয়ে দেয়। আর গ্রামীণফোনের মতো বড় প্রতিষ্ঠানগুলো ডিজিটাল উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কে ঢাকা সফরে এসে গ্রামীণফোনের কর্মীদের নিয়ে আয়োজিত এক টাউন হল সভায় এ কথা বলেন। তিনি এক সংক্ষিপ্ত সফরে গত সোমবার ঢাকায় আসেন। তিনি গ্রামীণফোনের
প্রধান কার্যালয় জিপি হাউসে স্থাপিত নতুন উদ্ভাবন কেন্দ্রও পরিদর্শন করেন।
গ্রামীণফোন গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়। এতে বলা হয়, টাউন হল সভায় সিগভে ব্রেক্কে গ্রামীণফোন ও বাংলাদেশের প্রতি টেলিনরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সভায় গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।