গ্রামীণফোনের সঙ্গে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড আনল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে সম্প্রতি যৌথভাবে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গ্রামীণফোনের প্লাটিনাম প্লাস ও প্লাটিনাম স্টার পোস্টপেইড গ্রাহকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যথাক্রমে সিগনেচার স্টার ও প্লাটিনাম স্টার ক্রেডিট কার্ড উন্মোচন করা হয়েছে। ক্রেডিট কার্ডটি উন্মোচনের সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার বি ফারবার্গ উপস্থিত ছিলেন। নতুন ক্রেডিট কার্ডের মাধ্যমে অতিরিক্ত রিওয়ার্ড পয়েন্ট, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে প্রবেশসহ বিশ্বজুড়ে বিভিন্ন বিমানবন্দরের প্রায়োরিটি লাউঞ্জে প্রবেশের সুযোগ এবং বিলাসবহুল হোটেলগুলোতে একজনের মূল্য পরিশোধে দুজনের বুফে খাওয়াসহ নানা সুযোগ পাওয়া যাবে। বিজ্ঞপ্তি