গ্রামের শিক্ষা ও উন্নয়নে ২০০ কোটি ডলার দেবেন আজিম প্রেমজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রখ্যাত সফটওয়্যার কোম্পানি উইপ্রোর কর্ণধার আজিম প্রেমজি ঘোষণা করেছেন, গ্রামীণ শিক্ষা ও উন্নয়ন কর্মসূচিতে প্রায় ২০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার কোটি টাকার বেশি) ব্যয় করবেন। এটা ভারতের ইতিহাসে দাতব্যপ্রতিষ্ঠানে সর্ববৃহৎ দানের মধ্যে একটি। উইপ্রোর চেয়ারম্যান প্রেমজি বলেন, শিক্ষার জন্য নতুন একটি সেবামূলক প্রতিষ্ঠান গঠন করার ইচ্ছা রয়েছে। ওই প্রতিষ্ঠানে উইপ্রো থেকে ২০০ কোটি ডলারের শেয়ার দেওয়া হবে। আজিম প্রেমজি বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী। ফোর্বসের তালিকা অনুযায়ী তিনি ভারতের মধ্যে তৃতীয় এবং বিশ্বের মধ্যে ২৮তম ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ প্রায় এক হাজার ৭০০ কোটি ডলার। ব্যাঙ্গালোর ভিত্তিক উইপ্রো প্রতিষ্ঠানে বিশ্বব্যাপী প্রায় এক লাখ লোক কাজ করে। বিবিসি অনলাইন