গ্রামের শীতার্তদের জন্যকম্বলদিল ডাচ্-বাংলা ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামের দুস্থ ও শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছে ডাচ্-বাংলা ব্যাংক। প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠানটি কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে।এ লক্ষ্যে গত বৃহস্পতিবার ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের এক লাখ কম্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। গণভবনে এসব কম্বল হস্তান্তর করা হয়।ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম সাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর কাছে কম্বলের নমুনা হস্তান্তর করেন।এই কম্বল হস্তান্তর অনুষ্ঠানে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে শামশী তাবরেজ, উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিনসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।