গ্রাহকদের জন্য এয়ারটেলের সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশ সম্প্রতি লা মেরিডিয়ান ঢাকার সঙ্গে একটি করপোরেট চুক্তি সই করেছে। এর ফলে এয়ারটেলের ‘ফেবারিট গ্রাহক’ ও কর্মকর্তারা লা মেরিডিয়ানের সেহ্রি মেনু৵তে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশের জনসংযোগপ্রধান শমিত মাহবুব শাহাবুদ্দিন, হাই ভ্যালু সার্ভিস এক্সপেরিয়েন্সের প্রধান মোহাম্মাদ আজমত উল্লাহ খান ও ব্যবস্থাপক মালিক মেহেদী রেজা হাই, করপোরেট রিলেশনশিপ ম্যানেজার হাফিজা রহমান ও জোনাল করপোরেট ম্যানেজার সাইদুল হক এবং লা মেরিডিয়ান ঢাকার বিক্রয় পরিচালক আনোয়ার হোসাইন।
বিজ্ঞপ্তি