গ্রাহকদের জন্য নতুন সুবিধা চালু করল এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর ভারতী এয়ারটেল গ্রাহকদের জন্য নতুন একটি ট্যারিফ প্ল্যান বা কিছু সুবিধা চালু করেছে। এর আওতায় এয়ারটেলের সব প্যাকেজেই থাকবে ১০ সেকেন্ডের পালস। এ ছাড়া ‘হইচই’ শীর্ষক এক সেকেন্ড পালসের একটি নতুন প্যাকেজও চালু করেছে কোম্পানিটি। গতকাল বুধবার এসব নতুন অফার বা সুবিধা চালু করা হয়। অন্য অফারগুলোর মধ্যে রয়েছে: এয়ারটেল এফএনএফের ট্যারিফ হবে প্রতি সেকেন্ড ০.৫ পয়সা; গল্প প্যাকেজে থাকবে যেকোনো অপারেটরের জন্য ফ্ল্যাট রেট বা একই দাম, সেকেন্ড প্রতি ১৬ পয়সা; ফুর্তি প্যাকেজে রাত ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত ১৫ ঘণ্টার জন্য থাকছে সেকেন্ড প্রতি ছয় পয়সা (এয়ারটেল থেকে এয়ারটেল) ও ১৩ দশমিক দুই পয়সা (অন্য অপারেটরের যেকোনো এফএনএফ)।দলবল প্যাকেজে প্রতি সেকেন্ডের দাম ধরা হয়েছে ছয় পয়সা। আর আড্ডা প্যাকেজে অন্যান্য অপারেটরে আটটি এফএনএফে কলরেট করা হয়েছে প্রতি সেকেন্ড ছয় পয়সা (এয়ারটেল এফএনএফ) ও ১৩ দশমিক দুই পয়সা (অন্য অপারেটর এফএনএফ)। এসব সুবিধা নিতে চাইলে এয়ারটেল গ্রাহকদের নির্দিষ্ট প্যাকেজের কোড (হইচই-এর জন্য ‘এইচ’, গল্পের জন্য ‘জি’, আড্ডার জন্য ‘এ’, ফুর্তির জন্য ‘এফ’ এবং দলবলের জন্য ‘ডি’) টাইপ করে ৭৩৫৩ নম্বরে এসএমএস করতে হবে।এসব অফার প্রসঙ্গে এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট বলেন, আমাদের কাছে গ্রাহকদের সন্তুষ্টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সাশ্রয়ী ট্যারিফ ও পালস রেটের মাধ্যমে এয়ারটেলের গ্রাহকেরা ৩০ থেকে ৪০ শতাংশ বেশি সুবিধা ভোগ করতে পারবেন।