গ্রাহকদের জন্য রবির 'আনলিমিটেড' সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রি-পেইড গ্রাহক ও বন্ধ সংযোগ চালু করা ব্যক্তিদের জন্য বেসরকারি মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা ‘উইন-ব্যাক’ নামের নতুন একটি সেবা এনেছে। রবির নতুন ও নীরব গ্রাহকেরা ১৮ বা ৬৮ টাকা রিচার্জ করলে ‘আনলিমিটেড’ ভয়েস কল, খুদে বার্তা ও ইন্টারনেট বোনাস ব্যবহারের সুযোগ পাবেন এ অফারে।

এ সুবিধার আওতায় প্রতি মিনিট কল ও খুদে বার্তা পাঠানোর জন্য গ্রাহকেরা বিনা মূল্যে এক মিনিট টকটাইম ও একটি খুদে বার্তা পাবেন। এ ছাড়া চার মেগাবাইট ও ২৫ মেগাবাইট ইন্টারনেট প্যাক ছাড়া যেকোনো রেগুলার ইন্টারনেট প্যাক কিনলে ৫০ শতাংশ বোনাস পাওয়া যাবে।

রবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রি-পেইড গ্রাহকেরাও ১৮ বা ৬৮ টাকা ট্যারিফ হারে সারা দিন-রাত প্রতি ১০ সেকেন্ডে ১৫ পয়সা মূল্যে কথা বলার সুযোগ পাবেন। রিচার্জ করার পর *৮৯৯৯*৪# (মাইগ্রেশন কোড) নম্বরে ডায়াল করে আনলিমিটেড বোনাসের অফারটি বর্তমান গ্রাহকেরাও পাবেন।

আনলিমিটেড বোনাস ও বিশেষ কলরেটের মেয়াদ ১৮ টাকা রিচার্জে সাত দিন এবং ৬৮ টাকা রিচার্জে ৩০ দিন। রবির ওয়েবসাইটে অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।