গ্রাহকদের জন্য সিটি ব্যাংক নিয়ে এল গৃহঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের অ্যাপার্টমেন্ট ও বাড়ি ক্রয়ে সহায়তা দিতে সিটি ব্যাংক লিমিটেড সিটি হোম লোন বা গৃহঋণ নামে নতুন একটি সেবা নিয়ে এসেছে।সিটি ব্যাংক এ ঋণের আওতায় আগ্রহী গ্রাহকদের সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত অর্থায়ন-সুবিধা দেবে। এ ছাড়া সিটি ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ২৫ বছর মেয়াদে ঋণ পরিশোধ, সম্পত্তির মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ এবং সম্পত্তির বিপরীতে ঋণসুবিধা দেবে। এর পাশাপাশি সিটি ব্যাংক গ্রাহকদের ঋণ গ্রহণের ছয় মাস পর প্রথম কিস্তি পরিশোধ করার সুযোগ দিচ্ছে।রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে সিটি হোম লোন বা গৃহঋণের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন ও ফারুক এম আহমেদ, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ আমিন এবং বিভিন্ন আবাসন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কে মাহমুদ সাত্তার বলেন, আবাসন-সংকটের বর্তমান প্রেক্ষাপটে গ্রাহকদের মধ্যে অ্যাপার্টমেন্ট ক্রয় ও বাড়ি তৈরির ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে সিটি ব্যাংক এ ঋণসুবিধার সেবা নিয়ে এসেছে, যার মাধ্যমে গ্রাহক তাঁর স্বপ্নের বাড়ি নিজের করে পাওয়ার জন্য এক কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা পাবেন।মাহমুদ সাত্তার বলেন, সিটি ব্যাংক সব সময় গ্রাহকের চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ এবং এরই ধারাবাহিকতায় তাঁদের সুবিধার্থে সিটি হোম লোনের উদ্বোধন করা হলো। বিজ্ঞপ্তি।