গ্রাহকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সেমিনার
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ সম্প্রতি চট্টগ্রামের হোলসেল ব্যাংকিং গ্রাহকদের জন্য এক সেমিনারের আয়োজন করে।গ্রাহকদের ‘স্ট্রেইট-টু-ব্যাংক’-এর সুবিধাগুলো সম্পর্কে অবহিত করার জন্যই এই সেমিনারের আয়োজন করা হয়। এটি ক্রমাগত ব্যবহার করার মধ্য দিয়ে হোলসেল ব্যাংকিং গ্রাহকেরা তাঁদের প্রতিষ্ঠানের কাজের দক্ষতা ও আর্থিক অবস্থানের দৃষ্টিগ্রাহ্যতা বৃদ্ধি এবং ব্যবসায়িক উৎসগুলো আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন।সেমিনারে ১০০ জনের মতো গ্রাহক আলোচনায় অংশ নেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রধান তানভীর হায়দার চৌধুরী, হেড অব সল্যুশন ডেলিভারি শোয়েব আলী, হেড অব চিটাগং মাহ্ফুজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সেমিনারে উপস্থিত ছিলেন।স্ট্রেইট-টু-ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট গ্রাহকদের জন্য একটি সুসংহত ইলেকট্রনিক প্ল্যাটফর্ম। এতে রয়েছে নগদ (পেমেন্ট ও কালেকশন্স), ডকুমেন্টারি ট্রেড এবং সিকিউরিটি সার্ভিসগুলোর সমন্বিত লেনদেন ও রিপোর্টিং সুবিধা। বিজ্ঞপ্তি।