গ্রাহকদের নিয়ে মার্কেন্টাইল ব্যাংকে আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড গ্রাহকদের নিয়ে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে ব্যাসেল-২ এর আলোকে ঋণগ্রহীতাদের রেটিংয়ের ওপর এক আলোচনা সভার আয়োজন করে। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদ এবং ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাফফর আহমেদ। এ ছাড়াও সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিল চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মনীন্দ্র কুমার নাথ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।