গ্রাহকেরা যাতে কোনো রকম হয়রানির শিকার না হন, সে ব্যাপারে ব্যাংকারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।ব্যাংকিং তদারকি কার্যক্রমের ওপর গতকাল রোববার রাজশাহীতে এক আঞ্চলিক টাউন হল সভায় গভর্নর কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের এই নির্দেশ দেন। কৃষক উন্নয়ন সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম শফিকুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সনৎকুমার সাহা। সভায় উত্তরাঞ্চলে ব্যবসায়রত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আগের দিন শনিবার সন্ধ্যায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন।সভায় বিশেষ অতিথি ছিলেন রাকাবের চেয়ারম্যান এম শাহ্ নওয়াজ আলি, পরিচালক রুস্তম আলী আহমেদ ও বিকাশ ইন্দু মণ্ডল। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু হানিফ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাকাবের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল খালেক খান, রংপুর বিভাগের জিএম এস এম শামসুল আলম, প্রধান কার্যালয়ের জিএম হাবিবুর রহমান, নিশীথ কুমার সাহা ও একরামুল হক এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম এ এফ এম আসাদুজ্জামান ও রাজশাহী শাখার জিএম জিন্নাতুল বাকেয়া।