গ্রাহকসেবা ব্যবস্থাপনার বিষয়ে প্রথম আলো জবসের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবস্-এর উদ্যোগে ‘গ্রাহকসেবা ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর সেমিনার কক্ষে গত শনিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. আকবর হাসান।প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা অংশ নেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্র্রদান করা হয়। বিজ্ঞপ্তি।