গ্রাহকের ইচ্ছামতো রবির ইন্টারনেট প্যাকেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের নিজের ইচ্ছামতো ইন্টারনেট প্যাক তৈরির সুযোগ দিতে ‘মাই নেট’ নামে একটি সেবা চালু করেছে দেশের মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বে এ ধরনের সেবা এটাই প্রথম। গ্রাহকেরা রবির এই ওয়েবসাইটে (www.robimynet.com) গিয়ে নির্ধারিত সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেট প্যাক বেছে নিতে পারবেন। বাছাই করা ইন্টারনেট ভলিউম দিয়ে গ্রাহক কী কী করতে পারবেন, এর একটি বিবরণ এবং সেবার মূল্য সেখান থেকে জানা যাবে। শুধু তাই নয়, বিমানে ভ্রমণের সময়ও এই প্যাক সচল (অ্যাক্টিভেট) রাখতে পারবেন গ্রাহকেরা। ওয়েবসাইটটির মাধ্যমে গ্রাহকেরা কোন প্যাক ব্যবহার করছেন, কতটুকু ইন্টারনেট বাকি আছে, এর মেয়াদ কত দিন তা জানতে পারবেন, আবার প্যাকটি বাতিল করারও সুযোগ পাবেন। রবি আজিয়াটার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহতাবউদ্দিন আহমেদ বলেন, ‘গ্রাহকেরা যেন তাঁদের প্রয়োজন অনুযায়ী ইন্টারনেট প্যাক তৈরি করে নিতে পারেন, সে জন্য সেবাটি চালু করা হয়েছে। রবি সব সময় উদ্ভাবনী পণ্য চালু করে, যা তাঁদের কাঙ্ক্ষিত প্রয়োজন মেটায়।
নিজস্ব প্রতিবেদক