গ্রিন ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ও বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া গ্রিন বিজনেস স্কুলের ডিন গোলাম আহমেদ ফারুকী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের চেয়ারম্যান মো. ফায়জুর রহমান নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতি ও গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য মো. গোলাম সামদানী ফকির নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সুযোগ গ্রহণ করার জন্য উপযুক্ত হতে হবে। অনুষ্ঠানে ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কে নাজমুল হকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।