গ্রিন ইউনিভার্সিটিতে ক্লাব ফেয়ার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করতে ও নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সঙ্গে পরিচিত করতে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২০ নভেম্বর ক্লাব ফেয়ার-২০১৫-এর আয়োজন করে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম সামদানী ফকির বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা)। এতে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব, গ্রিন বিজনেস ক্লাব, মার্কেটিং ক্লাব, ইংরেজি ক্লাব, স্পোর্টস ক্লাব, ক্লাবসহ বিভিন্ন ক্লাব তাদের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকাণ্ড তুলে ধরে। বিজ্ঞপ্তি।