প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের গ্রিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. আলী আম্বিয়াল হক খান। উপস্থিত ছিলেন ট্রেজারার মো. শহীদ উল্লাহ। বিজ্ঞপ্তি।