গ্রিন ইউনিভার্সিটিতে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রফেসর মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. আলী আম্বিয়াল হক খান নবীনদের শুভেচ্ছা জানান। বক্তব্য দেন ট্রেজারার মো. শহীদ উল্লাহ, গ্রিন বিজনেস স্কুলের প্রফেসর গাজী মাহাবুবুল আলম ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে এম ওয়াজেদ কবির। বিজ্ঞপ্তি।