গ্রিন ইউনিভার্সিটিতে নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে সম্প্রতি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামার সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, উদ্দেশ্য ও নিয়মকানুন সম্পর্কে জানান রেজিস্ট্রার লে. জে. (অব.) মো. মইনুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, অ্যাডভাইজার অধ্যাপক এম এম খান, ডিন অধ্যাপক মো. ফয়জুর রহমান, হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি