গ্রিন ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্রিন ইউনিভার্সিটি ২য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৫’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আন্তকলেজ পর্যায়ে ১৬টি কলেজ অংশ নেয়। আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রানারআপ হয়। আন্তকলেজ পর্যায়ে নটর ডেম কলেজ ডিবেটিং ক্লাব-(গোল্ড) চ্যাম্পিয়ন এবং নটর ডেম কলেজ ডিবেটিং ক্লাব-(ব্লু) রানারআপ হয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কর্মকমিশনের সচিব মো. শাহজাহান আলী মোল্লা। সভাপতিত্ব করেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. গোলাম সামদানী ফকির। বিজ্ঞপ্তি।