গ্রিন ইউনিভার্সিটিতে 'ন্যাট-টেস্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাসে গত রোববার জাপানিজ ভাষা দক্ষতার ওপর ‘ন্যাট-টেস্ট’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সার্কভুক্ত দেশের শিক্ষার্থীরা এতে অংশ নেন। গ্রিন ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক সহকারী অধ্যাপক সিরাজুম মুনীরা, জ্যেষ্ঠ প্রভাষক মো. সামিউল ইসলাম, প্রভাষক রাসেল কবির প্রমুখ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ পরীক্ষায় মোট ৬৭০ জন শিক্ষার্থী অংশ নেন। গ্রিন ইউনিভার্সিটিতে দুই মাস পরপর এই পরীক্ষা হয়। বিজ্ঞপ্তি