গ্রিন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তন ১৮ ফেব্রুয়ারি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সনদ বিতরণ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, গ্রিন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং ভাইস চ্যান্সেলর মো. গোলাম সামদানী। সমাবর্তনে বিভিন্ন বিভাগের ১ হাজার ৫৩৬ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। চারজন শিক্ষার্থী চ্যান্সেলর স্বর্ণপদক এবং সাতজন শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক লাভ করেন। বিজ্ঞপ্তি।