প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি গ্রিন ডেলটা ক্যাপিটাল লিমিটেড (জিডিসিএল) এবং বিডি ভেনচার লিমিটেডের (বিডিভিএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জিডিসিএলের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম এবং বিডিভিএলের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এর আওতায় জিডিসিএল ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার ও বুক রানার হিসেবে বিডি ভেনচার লিমিটেডের জন্য ১৫০ কোটি টাকা উত্তোলন করে বাংলাদেশের প্রথম ভেনচার ক্যাপিটাল ফান্ড গঠন করবে। এ ফান্ড বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি