গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও জিডি এসিস্টের সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও জিডি এসিস্ট সম্প্রতি ইউরোহেলথ সিস্টেমসের (ইউএই) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির আওতায় জিডি এসিস্ট, ইউরোহেলথ সিস্টেমস থেকে স্বাস্থ্যসেবা পরামর্শ ও কনসালট্যান্সি সেবা নেবে। ইউরোহেলথ সিস্টেমস বাংলাদেশে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠায় উৎসাহী প্রতিষ্ঠানদের পরামর্শ ও কনসালট্যান্সি সেবা দেবে। এ উপলক্ষে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের হেড অফিসে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এরপর হয় চুক্তি স্বাক্ষর। গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ও জিডি এসিস্টের ডিরেক্টর ফারজানা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনুদ্দিন আহমেদ ও ইউরোহেলথ সিস্টেমসের ডিরেক্টর হানি আব্দুল সাথার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি