গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও সিলেট সিক্সার্সের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স এবার বিপিএল মৌসুমের নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের অন্যতম স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। গত সোমবার গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের পক্ষে ফারজানা চৌধুরী এবং সিলেট সিক্সার্সের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির ওবায়েদ চুক্তিতে সই করেন। গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের উপদেষ্টা নাসির এ চৌধুরী এবং সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত এ সময় উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট সিক্সার্সের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন। বিজ্ঞপ্তি