গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের সহপ্রতিষ্ঠান উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ট্রিপল ‘এ’ রেটিংপ্রাপ্ত গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির চতুর্থ সহপ্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জিডি এসিস্ট নামের এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ইনস্যুরেন্স সেক্টরের জন্য ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রদান করবে। অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের উপদেষ্টা নাসির আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মঈনুদ্দিন আহমেদ, গ্রিন ডেল্টা সিকিউরিটিজের সিইও ওয়াফি এস এম খান, মিডিয়া অ্যাডভাইজার মুশফিকুল ফজল আনসারী প্রমুখ। বিজ্ঞপ্তি।