গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ইউনিট বরাদ্দের লটারি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ইউনিট বরাদ্দের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।এই মিউচুয়াল ফান্ডের স্পন্সর হচ্ছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর এটির সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।অনুষ্ঠানে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্থনৈতিক পরামর্শক আনিসুজ্জামান চৌধুরী, এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তা স্নেহাশীষ চক্রবর্তী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিসএসই) কর্মকর্তা সাজিদ হোসেন, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা কাজী মিনহাজউদ্দীন ও স্যাটকম আইটি লিমিটেডের (পোস্ট-ইস্যু ম্যানেজার) ব্যবস্থাপনা পরিচালক স্বদেশ সাহা উপস্থিত ছিলেন।গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের আকার হচ্ছে ১৫০ কোটি টাকা। বিজ্ঞপ্তি।