প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিন মোহাম্মদ গ্রুপের আবাসন প্রকল্প গ্রিন মডেল টাউনে তিন দিনের দলিল হস্তান্তর উৎসব হয়েছে। গত বৃহস্পতিবার আমিন মোহাম্মদ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক এর উদ্বোধন করেন। এ সময় দলিল পাওয়া গ্রাহকেরা ছাড়াও উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক আমিনুল করিম সিদ্দিকী, উপদেষ্টা সিরাজুল ইসলাম, সহকারী পরিচালক ফয়সাল এম রানা, জেনারেল ম্যানেজার জামিল তাজু হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।