গ্রিনডেল্টা ক্যাপিটালে নতুন এমডি নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. রফিকুল ইসলাম গ্রিনডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন। এর আগে ২০১১ সালের জুলাই থেকে তিনি এ কোম্পানিতে প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দক্ষতার দিকগুলো হলো বিনিয়োগ ব্যাংকিং, করপোরেট অর্থায়ন ও ট্রেজারি, প্রাইভেট ইকুইটি, এমএনএ ট্রানজেকশন ইত্যাদি। দেশের একটি বড় শিল্পগোষ্ঠীতে যোগ দিয়ে ২০০২ সালে তিনি কর্মজীবন শুরু করেন। পরে রফিকুল ইসলাম ওরাসকম টেলিকম বাংলাদেশে (বাংলালিংক) করপোরেট ট্রেজারি বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডেও কাজ করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে তিনি ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেছেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সম্মেলনে অংশ নিয়েছেন।
বিজ্ঞপ্তি