গ্রিসের নিজস্ব মুদ্রা চালুর গুজবে ইউরোর পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো জোন থেকে গ্রিসের বেরিয়ে যাচ্ছে এবং দেশটি আবার তাদের আলাদা মুদ্রা চালু করতে যাচ্ছে। এমন এক গুজবে গতকাল শুক্রবার আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে ইউরোর দাম এক শতাংশের বেশি কমে যায়। পুনরায় নিজস্ব মুদ্রা চালু করতে শুক্রবার বিকেলে গ্রিস বৈঠকে বসেছে, এমন একটি সংবাদ ডার স্পাইজেল নামক একটি জার্মান সাময়িকীতে প্রকাশিত হলে এ অবস্থার সৃষ্টি হয়। তবে গ্রিস ও জার্মানি জোরালোভাবে সংবাদটি অস্বীকার করে। এদিকে ইউরো জোনভুক্ত দেশগুলোর মন্ত্রীরা লুক্সেমবার্গে এক বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড ও হল্যান্ড বলছে, তারা পর্তুগাল, আয়ারল্যান্ড ও গ্রিসের অর্থনৈতিক অবস্থাসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার উদ্দেশে বৈঠকে বসে।গ্রিসের ডেপুটি অর্থমন্ত্রী ফিলিপস সচিনিডিস বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গ্রিসের ইউরো জোন ছাড়ার বিষয়টি অসত্য। তিনি আরও বলেন, এ ধরনের প্রতিবেদন গ্রিস ও ইউরোর ভিত্তি দুর্বল করার উদ্দেশ্যে করা হয়েছে, যা নিতান্তই একটি মার্কেট স্পেকিউলেশন গেম।এদিকে গ্রিসের ইউরো জোন ত্যাগ করার বিষয়টি প্রত্যাখ্যান সত্ত্বেও গ্রিনিচ মান সময় ২২.৩০ পর্যন্ত ইউরোর দাম দাঁড়ায় ১.৪৪ মার্কিন ডলারে।