গ্রীন মডেল টাউন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিন মোহাম্মদ গ্রুপের আবাসিক প্রকল্প গ্রীন মডেল টাউনে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গত মঙ্গলবার এ কর্মসূচির উদ্বোধন করেন আমিন মোহাম্মদ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক। এ কর্মসূচি উপলক্ষে সর্বোচ্চ ৭২ কিস্তিসহ কাঠাপ্রতি ন্যূনতম ১৫ হাজার টাকার মাসিক কিস্তিতে প্লট বুকিংয়ের সুযোগ রয়েছে। এ কার্যক্রম চলবে ১৫ আগস্ট পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক (অপারেশন) আমিনুল করিম ছিদ্দিকী, সহকারী পরিচালক ফয়সাল এম রানাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি