প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিন মোহাম্মদ গ্রুপের গ্রীন মডেল টাউন প্রকল্পে একক আবাসন মেলার উদ্বোধন করেছেন গ্রুপের পরিচালক মো. রমজানুল হক নিহাদ। মেলা ১০ থেকে ২৬ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক (অপারেশন) আমিনুল করিম সিদ্দিকী, বিপণনের মহাব্যবস্থাপক ফয়সাল এম রানা, ব্যবস্থাপক এনায়েত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।