গ্রীন লাইনের ডাবল ডেকার বাস সার্ভিস উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার পথে গ্রীন লাইন পরিবহনের ডবল ডেকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২৬ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনীতে এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি প্রমুখ উপস্থিত ছিলেন। যাত্রী সাধারণের চাহিদা পূরণের লক্ষ্যে গ্রীন লাইন পরিবহন জার্মানির মেন ব্র্যান্ডের অত্যাধুনিক ডাবল ডেকার বাস আমদানিতে উদ্বুদ্ধ হয়। বিজ্ঞপ্তি