গ্রে এশিয়া প্যাসিফিকের প্রধান এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রে গ্রুপ এশিয়া প্যাসিফিকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা নির্ভীক সিং দুই দিনের এক আনুষ্ঠানিক সফরে আজ ঢাকায় আসছেন।বর্তমানে ১৭টি দেশের ৩০টি শহরে দুই হাজারের বেশি কর্মী নির্ভীক সিংয়ের নেতৃত্বে কাজ করছেন। তিনি ২১ বছর ধরে গ্রের সঙ্গে জড়িত রয়েছেন। নির্ভীক সিংয়ের নেতৃত্বে গ্রে ইন্ডিয়া পাঁচবার এজেন্সি অব দ্য ইয়ার এবং গ্রে বাংলাদেশ বেস্ট অ্যাডভারটাইজিং এজেন্সি হিসেবে টানা পাঁচবার পুরস্কার লাভ করে।সম্প্রতি ভারতের বিজনেস ম্যাগাজিন বিজনেস টুডে দেশের সেরা ২৫ জন সম্ভাবনাময় ব্যক্তিত্বের মধ্যে নির্ভীক সিং একজন হিসেবে চিহ্নিত করেছে। এ ছাড়া হংকংয়ের নেতৃস্থানীয় মিডিয়া ম্যাগাজিন তাঁকে ‘এজেন্সি হেড অব দ্য ইয়ার-ন্যাশনাল’ হিসেবে অভিহিত করেছে। বিজ্ঞপ্তি।